সাপাহারে পিভিএইচপি প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁর সাপাহারে কমিউনিটি ফ্যাসিলিটেটর ও পিয়ার লিডারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে।

 

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন ও জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা রত্না মূর্মু।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সোমবার (২০ জুলাই) Prevention of Violence and Harmful Practices Against Children and Women in Bangladesh (PVHP) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি ফ্যাসিলিটেটর ও পিয়ার লিডাররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শিশু সুরক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ক্ষতিকর সামাজিক প্রথা রোধ এবং সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।