নিজস্ব প্রতিবেদক:
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর আমলী আদালতের বিচারক বেগম শারমিন নাহার এই রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, সৈয়দা মোনালিসাকে কড়া নিরাপত্তায় দুপুর ১২টার দিকে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল হক তার আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রবিবার রাতে ঢাকার ইস্কাটন থেকে মোনালিসাকে আটক করে মেহেরপুর নিয়ে আসা হয়।
বর্তমানে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার দুলাভাই আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং ছোট ভাই সারফরাজ হোসেন মৃদুল কারাগারে রয়েছেন।











