অনলাইন ডেস্ক:
গত মাসে আততায়ীর ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর বলিউড অভিনেতা সাইফ আলি খান হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পাঁচদিন পর চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ফের বীরদর্পে প্রত্যাবর্তন করেন, কিন্তু সেই ঘটনার পর নানা শঙ্কা এবং গুঞ্জন শুরু হয়। কিছু মানুষ ঘটনাটি সাজানো বলে মন্তব্য করেন, তবে এখন আবার হাসপাতালমুখী হয়েছেন সাইফ।
গত রোববার সাইফ আলি খান মুম্বাইয়ের সেই হাসপাতালেই চিকিৎসা নিতে যান, যেখানে আগেও তিনি চিকিৎসা নেন। সাদা টি শার্ট পরা সাইফকে চোখে রোদচশমা এবং ব্যাকব্রাশ করা চুলে কড়া নিরাপত্তায় হাসপাতালে ঢুকতে দেখা যায়। হামলার পর থেকেই সাইফের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, যা স্পষ্টভাবে এদিন লক্ষ্য করা যায়।
সাইফের সঙ্গে এই দিনেও দেখা যায়নি তার স্ত্রী কারিনা কাপুরকে। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা সাইফকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন এবং মানসিক চাপ কমাতে ও ইতিবাচক থাকার কথা বলেছিলেন। এই চেকআপের জন্যই সাইফ আবার হাসপাতালে গিয়েছিলেন।











