নওগাঁর সাপাহারে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাবুল আক্তার, নওগাঁ :

নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে কলমুডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ ছালেক চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইঞ্জিনিয়ার খালিদ হাসান চৌধুরী (পাহিন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (১) আব্দুল্লাহ আনছারী ও শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা চৌধুরী, তিলনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান কল্লোল এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী।

এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাতাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাতাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।