ঢাকা ও চট্টগ্রামসহ দেশে ভূমিকম্প

অনলাইন ডেস্ক:

শুক্রবার (২৮ মার্চ) বেলা ১২টা ২০ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি কয়েক মিনিট স্থায়ী ছিল, যার ফলে মানুষ আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে চলে আসে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইংয়ের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পের কারণে বিভিন্ন জায়গায় সাময়িক ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।