বাবুল আক্তার, নওগাঁ:
ফিলিস্তিনের রাফা ও গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে নওগাঁর সাপাহারে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে ইসরায়েলের পণ্য সামগ্রী বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টায় সদরের জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তারুণ্যের প্রতীক জননেতা অ্যাডভোকেট মাহমুদুস সালেহীন। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জিরোপয়েন্টে ফিরে এসে প্রতিবাদ সভায় যোগ দেয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আব্দুর রহিম, সাবেক ছাত্র নেতা প্রভাষক জুয়েল হক, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান স্বপন, কেডি সাহেব আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, হাসনাত রেজা, রুবেল হোসেন, সাবেক ছাত্রদল নেতা শামীম আহম্মেদ খোকন, ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মজিদুল হক, সাপাহার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন হাসান প্রমুখ।
এসময় বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা বন্ধে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান। এছাড়া সকল প্রকার ইসরায়েলি পণ্য সামগ্রী বর্জনের ঘোষণা দেওয়া হয়।











