নিজস্ব প্রতিবেদক:
চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর তৃতীয় দিনে আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিনিয়োগে অবদান রাখার জন্য ৪ ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলেন— ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিক্যাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস এবং ফেব্রিকস। প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়া, বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। ইয়ানওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকেও সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন গত ৭ এপ্রিল শুরু হলেও আজ প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।










