অনলাইন ডেস্ক:
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে অমিত দত্ত (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবারসকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে পুলিশ সদর সার্কেল কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে অমিত গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত অমিত সদর উপজেলার আমতৈল ইউনিয়নের ভবানীপুর গ্রামের অসিত দত্তের ছেলে ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল। মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।











