ডাকসুতে একটি করে ভোট পেলেন ৩ ভিপি প্রার্থী

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে নিজেদের ভোট ছাড়া আর কারও সমর্থন পাননি। ওই তিন ভিপি প্রার্থী হলেন মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক। এছাড়া ৪৫ জন ভিপি প্রার্থীর মধ্যে ২২ জনের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১০-এর নিচে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার সময় ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।

ভিপি পদে ছাত্রশিবির প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান ৫ হাজার ৭০৮ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট।