ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

প্রকাশিত: 12 September 2025, 11:45 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে গত বৃহস্পতিবার অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ডের নিজামপুর স্টেশন, মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের একটি দল কলাপাড়া থানার আলিপুর-মহিপুর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ এবং ১৪ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে ট্রলিং বোট থেকে অবৈধ সরঞ্জামাদি অপসারণ করে বোট ও আটক জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

 

মন্তব্য করুন