জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিপাবলিক অব কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার।

সোমবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতঃরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকটি একটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত লুলজিম প্লানা, ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।

আলোচনায় উঠে আসে বাংলাদেশে বিরাজমান সামগ্রিক পরিস্থিতি এবং বাংলাদেশ-কসোভোর মধ্যকার দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা এবং সমর্থনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন: দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কূটনৈতিক যোগাযোগ ভবিষ্যতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে।