ইউননানে বিরল খনিজের বিশাল মজুদ আবিষ্কার করেছে চীন

অনলাইন ডেস্ক:

চীনের ইউননান প্রদেশের হংহ্য হানি ও ইয়ি স্বায়ত্তশাসিত প্রিফেকচারে বিরল খনিজের বিশাল মজুদ পাওয়া গেছে। এই বিরল খনিজ আবিষ্কারের পর চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন চীনা ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (সিজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে প্রাসুডাইমিয়াম, নিওডাইমিয়াম, ডাইস্প্রোসিয়াম এবং টার্বিয়ামসহ আরও বিভিন্ন খনিজ রয়েছে।

সিজিএস জানিয়েছে, এই মজুদে প্রায় ১১ লাখ ৫০ হাজার টন বিরল খনিজ পাওয়া গেছে, যার প্রধান উপাদানগুলোর পরিমাণ ৪ লাখ ৭০ হাজার টনের বেশি। ১৯৬৯ সালে চীনের চিয়াংসি প্রদেশে প্রথম বিরল খনিজের মজুদ আবিষ্কৃত হয়েছিল, আর বর্তমানে ইউননানে এটি দ্বিতীয় বৃহত্তম আবিষ্কার বলে চিহ্নিত হচ্ছে।

চীনা ভূতাত্ত্বিক বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব জিওফিজিক্যাল অ্যান্ড জিওকেমিক্যাল এক্সপ্লোরেশনের প্রধান বিজ্ঞানী ওয়াং সুয়েছিউ জানান, বিরল খনিজ ১৬টি রাসায়নিক উপাদানের একটি গ্রুপ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ প্রযুক্তি, শক্তির যানবাহন এবং জাতীয় প্রতিরক্ষা শিল্পের জন্য। তিনি আরও জানান, নতুন শক্তির যানবাহন তৈরির জন্য প্রায় দশমিক ৮ কেজি বিরল খনিজের প্রয়োজন হয়, ফলে এই খনিজের চাহিদা প্রতি বছরই বাড়ছে।

সূত্র: সিএমজি