আবারও ৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীসহ সারাদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শুক্রবার দুপুর ১ টা ৫৩ মিনিটে এই ভূকম্পনটি অনুভূত হয়েছে।

তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।

ভারতের সিকিমে এর উৎপত্তি বলে জানা গেছে, যা ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।