নিজস্ব প্রতিবেদক:
ঢাকার উত্তরার আজমপুর এলাকায় চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরপরই ট্রেনটি আজমপুরে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, এই দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়নি, তবে ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচলে ধীরগতি দেখা গেছে।
স্টেশন মাস্টার বলেন, ঘটনাস্থলে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে এবং বগিটি লাইন থেকে সরানোর জন্য উদ্ধারকাজ চলছে।











