অনলাইন ডেস্ক:
নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক ঢলে বিপর্যস্ত নেপালে কাদা এবং হিমবাহের স্তূপ থেকে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। সবশেষ সরকারি হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২ হাজার ৪৯৮ জন। তবে বেসরকারি ও স্থানীয় সূত্রে নিখোঁজের প্রকৃত সংখ্যা এই তালিকার চেয়ে অনেক বেশি বলে জানা যাচ্ছে।
রোববার সকালে প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৭৩৪টি মরদেহ ও মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এখনো অভিযান চলছে। দুর্গম পাহাড়ি এলাকা, ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামোর কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
গত ২৬ আগস্ট ভোতে কোশি নদী এলাকায় আকস্মিক বন্যার পর ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। এতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপাল সরকার জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় ও বিদেশি নাগরিকদের মধ্যে যারা নিখোঁজ রয়েছেন, তাঁদের শনাক্ত করতে পরিবার, স্থানীয় প্রশাসন ও হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।










