মাঝরাতে অভিনেত্রীর বাড়িতে মদ্যপ পরিচালক, এরপর ঘটল চাঞ্চল্যকর কাণ্ড!

অনলাইন ডেস্ক:

বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে অস্বস্তিকর ও আতঙ্কের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। মাতাল অবস্থায় মাঝরাতে তার কক্ষের দরজায় গিয়ে ধাক্কা দিতে থাকেন ওই পরিচালক।

একপর্যায়ে দরজা ভেঙে ফেলার আশঙ্কাতেও ভুগতে হয়েছিল অভিনেত্রীকে।

সম্প্রতি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’-এ সহপ্রতিযোগীদের সঙ্গে আলাপকালে অতীতের সেই ঘটনা সামনে আনেন স্বরা। তবে এত বছর পরও ওই পরিচালকের নাম কিংবা সিনেমাটির পরিচয় প্রকাশ করেননি তিনি।

 

স্বরা জানান, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পরপরই ঘটনাটি ঘটে।

তখন তিনি বিশের কোটায়। একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য টানা ৫৬ দিন শুটিং করার কথা ছিল তার।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ওই সিনেমার পরিচালক শুরুতেই তাকে বলেছিলেন, পরিচালকদের তাদের অভিনয়শিল্পীদের ভালোবাসতে হয়। এরপর ধীরে ধীরে তার সৌন্দর্যের প্রশংসা করে কবিতা লিখে বার্তা পাঠাতে শুরু করেন তিনি।

তখন তিনি বিশের কোটায়। একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য টানা ৫৬ দিন শুটিং করার কথা ছিল তার।

 

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ওই সিনেমার পরিচালক শুরুতেই তাকে বলেছিলেন, পরিচালকদের তাদের অভিনয়শিল্পীদের ভালোবাসতে হয়। এরপর ধীরে ধীরে তার সৌন্দর্যের প্রশংসা করে কবিতা লিখে বার্তা পাঠাতে শুরু করেন তিনি।

কিছুদিন পর পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে ওঠে। পরিচালক স্বরাকে একান্তে রোমান্টিক দৃশ্যের মহড়া দেওয়ার প্রস্তাব দেন। মহড়ায় কারা থাকবেন জানতে চাইলে পরিচালক জানান, সেখানে শুধু তারা দুজনই থাকবেন।

 

এতে আপত্তি জানান স্বরা। তার মতে, এমন মহড়ায় সহ-অভিনেতা এবং ক্যামেরা বিভাগের সদস্যদের উপস্থিত থাকা উচিত।

একান্তে এমন কোনো মহড়ায় অংশ নিতে রাজি ছিলেন না তিনি।

 

এরপর পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। স্বরা জানান, তারা যে অতিথিশালায় ছিলেন, সেখানে একমাত্র নারী ছিলেন তিনি। পরে পরিচালক ও চিত্রগ্রাহককে মদ্যপ অবস্থায় দেখতে পান অভিনেত্রী। এতে আতঙ্কিত হয়ে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যান তিনি।

কিন্তু সেখানেই শেষ হয়নি ঘটনা। স্বরার ভাষ্য অনুযায়ী, রাতে মদ্যপ অবস্থায় পরিচালক তার কক্ষের দরজায় ক্রমাগত ধাক্কা দিতে থাকেন। এমনকি একপর্যায়ে দরজা ভেঙে ফেলতে পারেন বলেও ভয় পেয়েছিলেন অভিনেত্রী।

একপর্যায়ে দরজা খুললে টলতে টলতে দাঁড়িয়ে থাকা পরিচালক তাকে জড়িয়ে ধরতে চান। স্বরা সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কিন্তু পরিচালক বারবার একই আবদার করতে থাকেন।

স্বরা জানান, তিনি পরিচালককে স্পষ্ট করে বলেছিলেন যে তার আচরণে তিনি ভয় পাচ্ছেন। তবে ছবির পরিচালক হওয়ায় সেই পরিস্থিতিতে তার করার মতো তেমন কিছু ছিল না।

ঘটনাটি এত বছর পর প্রকাশ্যে আনলেও ওই পরিচালকের নাম বা সিনেমাটির পরিচয় প্রকাশ করেননি স্বরা। ফলে ঠিক কোন নির্মাতা বা কোন ছবির শুটিংয়ের সময় এমন ঘটনা ঘটেছিল, তা অজানাই রয়ে গেছে।

২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় স্বরা ভাস্করের। এরপর ‘তনু ওয়েডস মনু’, ‘রাঞ্ঝানা’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ও ‘ভিরে দি ওয়েডিং’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।