২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিলো ৫ প্রাণ, হাসপাতালে ১৯২০ জন

নিজস্ব প্রতিবেদক:

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) আরও ৫ জনের প্রাণ গেছে। এ নিয়ে চলতি বছর মোট ৩২১ জনের মৃত্যু হলো।

 

এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পাঁচ হাজার ৩১৬ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ২০১ জন।

 

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।