রজনীকান্তের নতুন ছবি জেলার ২ বক্স অফিসে তুঙ্গে

বিনোদন ডেস্ক: রজনীকান্তের প্রত্যাশিত গ্যাংস্টার ড্রামা ‘জেলার ২’ থিয়েটার ঘরে প্রবেশের পর দর্শকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে ।ছবিটি বৃহস্পতিবার মুক্তি পেয়ে প্রথম দিনেই বক্স অফিসে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে তবে রজনীকান্তের পূর্বের হিট ‘কুলি’ এর ওপেনিং রেকর্ড ভাঙতে না পেরে কিছু ভক্তের মধ্যে ক্ষুদ্র আক্ষেপ রয়ে গেছে।

ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিনে ভারতে মোট ১৬,৫৯৯টি শো থেকে ‘জেলার ২’ নেট আয় করেছে ৫৯.৭০ কোটি টাকা, আর গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৭০.২৫ কোটি টাকায় তুলনায় রজনীকান্তের পূর্বের ছবি ‘কুলি’ প্রথম দিনে নেট ৬৫ কোটি টাকা সংগ্রহ করে সর্বোচ্চ ওপেনিং রেকর্ড গড়ে তুলেছিল।

সিনেমার মোট গ্রস কালেকশন বিশ্বব্যাপী পৌঁছেছে ১২৫.২৫ কোটি টাকায়, যার মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৫৫ কোটি টাকা তামিল সংস্করণ থেকে ৯,৩২৬টি শোতে ৪৩.৩৫ কোটি টাকা সংগ্রহ হয়েছে, তেলুগু সংস্করণে ২,৭৯২টি শো থেকে ১২.৫০ কোটি টাকা অর্জিত হয়েছে হিন্দি সংস্করণ ।উত্তর ভারতের পিভিআর-আইনক্স ও ওটিটি জটিলতার কারণে কিছুটা ধীরগতিতে চললেও ৪,৩৭১টি শো থেকে ৩.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে কন্নড় সংস্করণ থেকে শূন্য দশমিক ৩৫ কোটি টাকা যোগ হয়েছে।

সমালোচক ও সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক, যেখানে গ্যাংস্টার ড্রামা হিসেবে ছবিটি দর্শকের বিনোদনের চাহিদা পূরণে সফল হয়েছে বলে প্রশংসা করা হয়েছে। সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারানের প্রযোজনায় নির্মিত ‘জেলার ২’ তে রজনীকান্তের সঙ্গে রামিয়া কৃষ্ণান, এস জে সুরিয়া, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু এবং মিঠুন চক্রবর্তীর মতো নায়িকারা স্ক্রিন শেয়ার করেছেন।