সাজেক পর্যটন সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধের ডাক

অনলাইন ডেস্ক:

তিন দফা দাবি পূরণের দাবিতে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে এই কর্মসূচি পালন করবে ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী এসোসিয়েশন’।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ সময় পার হলেও তাদের উত্থাপিত তিন দফা দাবি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের প্রতিফলন না ঘটায় বাধ্য হয়ে তারা পুনরায় কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই অবরোধের ফলে সাজেকগামী পর্যটক ও স্থানীয়দের যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।