অনলাইন ডেস্ক:
চলতি বছরে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে স্পেসএক্সের মহাকাশযান অ্যাক্সিওম ৪ মিশন উৎক্ষেপিত হবে। এই মিশনের পাইলট হিসেবে ভারতের বিমানবাহিনীর বিশিষ্ট কর্মকর্তা শুভাংশু শুক্লার নাম ঘোষণা করেছে নাসা। ২০২৫ সালে এই মিশনটি শুরু হবে, এবং শুভাংশু শুক্লা ও অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করবেন।
শুভাংশু শুক্লা একজন দক্ষ পাইলট এবং ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এর শীর্ষ কর্মকর্তা। তিনি ২০০০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়েছেন। ২০১৯ সালে, ইসরো তাকে মহাকাশ অভিযানে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণের আমন্ত্রণ জানায় এবং তিনি রাশিয়ার মস্কোর স্টার সিটিতে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে বছরব্যাপী প্রশিক্ষণ নেন।
অ্যাক্সিওম ৪ মিশনের পাইলট হিসেবে শুভাংশু শুক্লা ছাড়া আরও তিনজন সদস্য আছেন— মিশন কমান্ডার হিসেবে নাসারের পেগি হুইস্টন, মিশন স্পেশালিস্ট পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কি, এবং হাঙ্গেরির টিবর কাপু।
১৯৮৪ সালের পর শুভাংশু শুক্লা হচ্ছেন দ্বিতীয় ভারতীয় নভোচারী, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমাবেন। ভারতীয় নভোচারী হিসেবে তার এই অভিযানের তাৎপর্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
অ্যাক্সিওম স্পেস এক্স ইতোমধ্যে তিনটি সফল মিশন চালিয়েছে— অ্যাক্সিওম ১ (২০২২), অ্যাক্সিওম ২ (২০২৩), এবং অ্যাক্সিওম ৩ (২০২৪)। এই মিশনগুলির মধ্যে অ্যাক্সিওম ৩ চলেছিল ১৮ দিন ধরে এবং সফলভাবে সম্পন্ন হয়।
সূত্র: খালসা ভোক্স ও হিন্দুস্তান টাইমস










