অনলাইন ডেস্ক:
ভারতের কুমারধারা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার সময় কুমিরের আক্রমণের শিকার হয়েছেন এক মানসিকভাবে বিপর্যস্ত নারী, যাকে পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার রাতের এই ঘটনায় ওই নারী সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ব্যক্তিগত নানা সমস্যার কারণে প্রচণ্ড মানসিক চাপে ভুগে কুক্কে সুব্রহ্মণ্য এলাকার একটি সেতুর ওপর থেকে গভীর নদীতে ঝাঁপ দিয়েছিলেন ওই নারী।
নদীতে পড়ার পরপরই একটি কুমির তার ওপর আক্রমণ করে এবং কামড় বসায়। কুমিরের কামড় খেয়ে ওই নারীর আত্মনাচ ও চিৎকার শুনে নদীর আশপাশে থাকা এক ব্যক্তি দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং যৌথ প্রচেষ্টায় তাকে অক্ষত অবস্থায় পানি থেকে জীবিত উদ্ধার করেন।
উদ্ধার করার সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় কাউন্সেলিং সম্পন্ন করে তাকে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয় এবং এ ঘটনায় কোনো ধরনের আইনি অভিযোগ দায়ের করা হয়নি। এছাড়া পরিবারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে ওই নারীর নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।











