ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সংবিধান সংশোধন কমিটি বাতিল ও সংস্কার পরিষদের শপথের দাবি জানাল এনসিপি

প্রকাশিত: 23 November 2026, 8:20 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দলটি এই দাবি তুলে ধরে।

দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠক শুরু হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন। প্রায় ৪০ মিনিটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংশোধন কমিটি সংস্কার প্রক্রিয়া ও গণভোটের রায় বাস্তবায়নের পথে বাধা তৈরি করছে বলে দলটি মনে করে।

তিনি আরও বলেন, জুলাইয়ের ভুক্তভোগীরা যাতে ন্যায়বিচার পান, সে জন্য ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়াতে হবে। শেখ হাসিনার ফাঁসির রায় বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে।

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে কোনো আপস করা যাবে না। এ বিষয়ে ভারতকে কঠোর বার্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে যা কিছু ঘটছে, তার পেছনে ভারতের ইন্ধন রয়েছে। আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে এবং পররাষ্ট্রনীতি নিয়ে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির সুপারিশ করেছে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, এই লড়াই কোনো দলীয় লড়াই নয়। দেশের স্বার্থে এনসিপি সরকারের সঙ্গে আছে।

মন্তব্য করুন