ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ফুলেরার গ্রামে হাজির সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন

প্রকাশিত: 29 November 2026, 2:39 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর কাল্পনিক গ্রাম ফুলেরায় এবার দেখা গেল সাবেক ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেনকে। সিরিজটির পঞ্চম মৌসুমের প্রচারে প্রকাশিত একটি মজার ভিডিওতে তাকে দেশি সাজে গ্রাম ঘুরে বেড়াতে দেখা গেছে। এ সময় তার সঙ্গে ছিলেন সিরিজের পরিচিত দুই চরিত্র বানরাকাস ও দামাদজি।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে পিটারসেনকে কুর্তা-পায়জামা পরিহিত অবস্থায় দেখা যায়। তার মাথায় ছিল গামছা এবং মুখে দাঁতন। কখনো তাকে ভুটকুনের চা পান করতে দেখা গেছে, আবার কখনো ঘুরে বেড়িয়েছেন ফুলেরার পরিচিত জলাধারগুলো। নিজের পরিচয় দিয়ে ভিডিওতে পিটারসেন বলেন, তিনি একজন সাবেক ইংল্যান্ড ক্রিকেটার। লন্ডন থেকে শুরু করে সিডনি পর্যন্ত বিশ্বের নানা জায়গায় তিনি ঘুরেছেন, তবে ফুলেরার মতো চমৎকার জায়গা তিনি আর কোথাও দেখেননি।

সিরিজটির পরিচিত নানা সংলাপেও নিজের মতো করে অংশ নিয়েছেন এই আন্তর্জাতিক ক্রিকেট তারকা। গ্রামীণ পরিবেশে কেভিন পিটারসেনের এমন উপস্থিতি ভিডিওটিকে দিয়েছে সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা। ‘পঞ্চায়েত’-এর চেনা হাস্যরস ও গ্রামজীবনের আবহকে সামনে রেখেই মূলত তৈরি করা হয়েছে এই প্রচারণামূলক ভিডিওটি।

এদিকে, সিরিজটির পঞ্চম মৌসুমে ফুলেরার রাজনীতিতেও আসছে নানা নতুন পরিবর্তন। গ্রামপ্রধানের দায়িত্বে এবার দেখা যাবে ক্রান্তি দেবী,কে। আগের প্রধান মঞ্জু দেবীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। অন্যদিকে, বানরাকাস নতুন এই নেতৃত্বের সমর্থক হওয়ায় গ্রামে তার প্রভাবও কিছুটা বেড়েছে। ফলে পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠীকে নতুন এই পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

নতুন এই মৌসুমেও অভিষেকের চরিত্রে পর্দায় ফিরছেন অভিনেতা জিতেন্দ্র কুমার। প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে একসময় ফুলেরায় পঞ্চায়েত সচিব হিসেবে যোগ দিয়েছিল সে। সময়ের সঙ্গে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়ে উঠেছে। আসছে মৌসুমে মূলত সেই গল্পই এগিয়ে নেওয়া হবে।

দীপক কুমার মিশ্রের পরিচালনায় এবং চন্দন কুমারের রচনায় ‘পঞ্চায়েত’ সিরিজটি প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)। সিরিজটিতে আরও অভিনয় করেছেন রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার ও অশোক পাঠকের মতো তারকারা।

আসছে আগামী ৩ ডিসেম্বর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম।

মন্তব্য করুন