অনলাইন ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। সফর শেষে তিনি আগামীকাল শুক্রবার দেশে ফিরবেন।
এ বিষয়ে গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।”











