অনলাইন ডেস্ক:
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী, তার স্ত্রী বেগম গোলেনুর, মেয়ে হাসনা হেনা (যিনি সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে উপ-পরিচালক আবু সাইদ নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন, এবং পাবলিক প্রসিকিউটর মো. রুহুল ইসলাম খান শুনানি করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে।











