দ্রুত একটি ন্যূনতম ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, প্রথম বৈঠকে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত তুলে ধরেছে এবং তারা আশা করছেন দ্রুত একটি ন্যূনতম ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে, যার ভিত্তিতে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই বিএনপির প্রত্যাশা।

মির্জা ফখরুল আরও বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের প্রথম সভায় মিলিত হয়ে সংস্কারের প্রয়োজনীয়তা এবং তা বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করেছেন। তিনি রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করার আহ্বান জানিয়েছেন।

এছাড়া, তিনি বলেন, কমিশন যে সংস্কারের রিপোর্ট জমা দিয়েছে, তা নিয়ে দলগুলো আলোচনায় বসবে এবং ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে।