সাপাহারে নব-নির্বাচিত বিএনপি কমিটিকে শিরন্টী ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা

কামরুল ইসলাম, সাপাহার(নওগাঁ) :

নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনের নব-নির্বাচিত কমিটিকে শিরন্টী ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় শিরন্টি খন্জনপুর বিএনপি কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিরন্টী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্কাস আলী এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক বাবুল আকতার। অনুষ্ঠানে সাপাহার উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, ১নং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী, ২নং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, পাতাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, শিরন্টি ইউনিয়নের কৃষক দলের সভাপতি রাশেদুল হক রাশেদ প্রমুখ। ৬নং শিরন্টী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।