একান্ত প্রয়োজন ছাড়া রকারি কর্মকর্তাদের বিদেশ যাত্রা বন্ধ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় সম্প্রতি এ নির্দেশনার পরিপত্র জারি করেছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, পূর্বে জারি করা বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পালন হচ্ছে না। একই মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা একই সময়ে একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন, যা আগের নির্দেশনার পরিপন্থী। নতুন নির্দেশনা অনুযায়ী, সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং উপদেষ্টাদের একান্ত সচিবের কাছে এ পরিপত্রের কপি পাঠানো হয়েছে।

এর আগে, ১৭ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সরকারি নিয়ম অমান্য করে পাঁচটি বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণ নির্দেশনা জারি করেছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কর্মকর্তারা ব্যক্তিগতভাবে বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ বা আমন্ত্রণপত্র গ্রহণ থেকে বিরত থাকবেন, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে জানানো ছাড়া বিদেশ সফরে যাবে না, এবং বিদেশি আমন্ত্রণ পত্রের পেশাগত প্রাসঙ্গিকতা যাচাই করে অনুমতি নিতে হবে।