গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবারসকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মাস্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে বাসটি কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এসময় বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ওই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।