ডাভোসের পথে জেলেনস্কি: প্রেসিডেন্টের কার্যালয়

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ডাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামে যাওয়ার পথে যাত্রা করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের নেতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জেলেনস্কির উপদেষ্টা ডমিত্রো লিতভিন সাবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট এখন ডাভোসের পথে রয়েছেন।’

 

এএফপি’র সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।