সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি(সাপাহার):

নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ৩য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৩য় ম্যাচে ট্রাইবেকারের মাধ্যমে মহাদেবপুর ফুটবল একাডেমী ৬-৫ গোলে পাবনা ফুটবল একাডেমী কে পরাজিত করেছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাপাহার উপজেলার গোপালপুর মাদ্রাসা মাঠে বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরন্টি ইউপি বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন।

 

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

 

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হবে।