পানির স্বল্পতায় ২ ঘন্টায় নিয়ন্ত্রনে টঙ্গীর তুলার গোডাউনের আগুন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মিলগেইট এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তুলার গুদানে আগুনের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও ছয়টি গুদামে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তীব্র আগুন ও ধোঁয়ার কারণে আশপাশের এলাকা ঢেকে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, “তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পানির স্বল্পতার কারণে নিয়ন্ত্রণে সময় লেগেছে। তবে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

আগুনে অন্তত সাতটি গোডাউন পুড়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।