অনলাইন ডেস্ক:
এসি মিলান থেকে এক বছরের জন্য গালাতাসারাইয়ে যোগ দিলেন স্পেনের অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতা। ৩২ বছর বয়সী এই ফুটবলার আগামী জানুয়ারির শেষ পর্যন্ত তুরস্কের ক্লাবটিতে খেলবেন। চুক্তির শর্ত অনুযায়ী, গালাতাসারাই পরবর্তী মৌসুমেও মোরাতাকে পুনরায় চুক্তি করার সুযোগ পাবে।
মোরাতা এর আগে গত জুন-জুলাইয়ে স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর, এক কোটি ৩০ লাখ ইউরো ট্রান্সফার ফি’তে আতলেতিকো মাদ্রিদ ছাড়িয়ে এসি মিলানে যোগ দেন। তবে মিলানে তাঁর পারফরম্যান্স তেমন প্রত্যাশিত ছিল না।
গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী, মোরাতা ২০২৪-২৫ মৌসুমে ৩০ লাখ ইউরো পারশ্রিমকি পাবেন এবং ২০২৫-২৬ মৌসুমের প্রথম ভাগের জন্যও ৩০ লাখ ইউরো পারশ্রিমকি নির্ধারণ করা হয়েছে।
গালাতাসারাইয়ে যোগ দিয়ে মোরাতা এবার নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছেন, যেখানে তিনি রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং চেলসির মতো বড় ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।











