ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

অর্থপাচার মামলায় পাপিয়ার ৪ বছরের কারাদণ্ড

প্রকাশিত: 25 May 2025, 2:40 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

অর্থপাচার আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডে রূপ নেবে। রোববার (২৫ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মঞ্জুরুল হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ের সময় পাপিয়া আদালতে উপস্থিত ছিলেন না। ফলে আদালত তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তবে মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, সহযোগী সাব্বির খন্দকার, শেখ তায়িবা নূর এবং জুবায়ের আলমকে খালাস দেওয়া হয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাপিয়াকে জাল টাকা ও বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তার ইন্দিরা রোডের বাসায় অভিযান চালিয়ে পাওয়া যায় বিপুল পরিমাণ নগদ টাকা, অস্ত্র, বিদেশি মদ ও বিভিন্ন মূল্যবান সামগ্রী। তার বিরুদ্ধে তখন একাধিক থানায় অস্ত্র, মাদক, জাল টাকা, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের মামলা হয়।

২০২১ সালের ডিসেম্বরে সিআইডি অর্থপাচার আইনে পাপিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০২২ সালের আগস্টে মামলার বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে আজ আদালত এই রায় ঘোষণা করলেন।

মন্তব্য করুন