অর্থপাচার রোধে সরকারের পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের অর্থপাচার রোধে নেওয়া পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা করতে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৯ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারের বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, বৈঠকে পাচারের অর্থ উদ্ধারে নেওয়া পদক্ষেপ ও সেসবের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।