ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

অর্থ ও মানবপাচার মামলায় সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলাম গ্রেপ্তার

প্রকাশিত: 10 May 2025, 2:07 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

কুয়েতে অর্থ ও মানবপাচারের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১০ মে) রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। গ্রেপ্তার সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসনে সাবেক এমপি ছিলেন এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

মন্তব্য করুন