আদালতে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক:

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনিকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমণি আজ আদালতে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন । সোমবার সকাল ১১টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে উপস্থিত হন তিনি।

মামলার আসামি আবাসন ব্যবসায়ী ও বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং আরও একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার চলছে। আজ পরীমণিকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন।

২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন পরীমণি। মামলায় নাসির ও অমির নাম উল্লেখসহ চারজনকে অজ্ঞাত আসামি করা হয়। তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর সাভার থানার পরিদর্শক কামাল হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।

২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করে বিচার শুরু হয়। এর আগে ২০২২ সালের ২৯ নভেম্বর আদালতে প্রথমবার সাক্ষ্য দেন পরীমণি।