আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনের বিদেশযাত্রায় বাধা
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে উঠতে দেননি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য চেক-ইন করলেও ইমিগ্রেশনে গিয়ে তাকে থামিয়ে দেওয়া হয়। কী কারণে তার বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
উল্লেখ্য, শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের কন্যা এবং আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল বাগেরহাট-১ এবং তার ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য।
মন্তব্য করুন
