আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনের নিকট স্মারকলিপি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈশ্বরদী প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক ও কুরুচিপূর্ণ বক্তব্য বন্ধের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষে এই দাবি জানিয়ে পুলিশ প্রশাসনের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে আগামী একুশে অক্টোবর উপজেলার সাহাপুর ইউনিয়নে এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেলে ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শকের নিকট স্মারকলিপিটি জমা দেন স্মারকলিপিতে নির্ধারিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়ার একজন সংসদ সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও স্থানীয় সংসদ সদস্যের প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা পূর্বনির্ধারিত রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে ধর্মীয় আলোচনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। তবে ধর্মীয় মঞ্চ ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা ব্যক্তিগত আক্রমণ করা হলে পরিবেশ উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাহফিলের বক্তব্য কেবল কোরআন ও হাদিসের মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানানো হয়েছে।

অভিযোগ রয়েছে যে অতীতে বিভিন্ন ইসলামি মাহফিলে রাজনৈতিক ও আপত্তিকর মন্তব্য করার ঘটনা ঘটেছে ঈশ্বরদীর শান্তিপূর্ণ জনপদ রক্ষা করতে প্রশাসনের তরফ থেকে কঠোর নজরদারি নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে উসকানিমূলক বক্তব্য প্রতিরোধে পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখবে বলে আশা করা হচ্ছে।