ইতিহাসিক রায় শুনে ট্রাইব্যুনাল চত্বরে জনতার উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

রায় প্রকাশের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। রায়ের খবর ছড়িয়ে পড়তেই অনেকে উদ্‌যাপনধর্মী প্রতিক্রিয়া জানান।

ট্রাইব্যুনাল চত্বরের বাইরে মানুষের ঢল নামে এবং জনতা রায়কে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়, যার মাধ্যমে তারা তাদের দীর্ঘদিনের অপেক্ষা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটায়। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় ছিল।