অনলাইন ডেস্ক:
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটির সমালোচনা করে এটিকে ‘দেশপ্রেমহীন’ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় নিয়োজিত রয়েছেন ঠিক এমন সময় এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে আমার চূড়ান্ত আলোচনার ঠিক মাঝপথে এই ভোট অনুষ্ঠিত হয়েছে।’
ট্রাম্প আরও বলেন, ‘এমন দেশপ্রেমহীন কাজ কে করতে পারে? তারা জানে আলোচনার অবস্থা কোথায় রয়েছে।’
প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটটি মূলত প্রতীকী গুরুত্ব বহন করে বলে মনে করা হচ্ছে।











