ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের উপ-শিক্ষামন্ত্রী নিহত

প্রকাশিত: 26 November 2026, 6:57 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

মধ্য গাজা উপত্যকায় রাতভর চালানো ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক যৌথ বিবৃতিতে এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরায়েলি নেতাদের তথ্য অনুযায়ী, নিহত ওই কর্মকর্তার নাম খালেদ আবু নাদা। তিনি হামাস পরিচালিত প্রশাসনের অর্থনীতি ও শিক্ষাবিষয়ক দফতরের দায়িত্বে ছিলেন। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী খালেদ মাহমুদ আবু নাদাকে গাজার উপ-শিক্ষামন্ত্রী হিসেবে শনাক্ত করা হয়েছে। স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের তথ্যমতে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের পশ্চিমাঞ্চলে চালানো দুটি প্রাণঘাতী হামলার একটিতে আবু নাদার পাশাপাশি তার স্ত্রী আবির মোহাম্মদ আবু নাদাও প্রাণ হারিয়েছেন।

যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও কাৎজ দাবি করেছেন, আবু নাদাকে হত্যার ঘটনাটি হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক অভিযানের অংশ। বিবৃতিতে আরও বলা হয়, গত এক মাসে হামাসের প্রায় ৮০ জন সদস্যকে হত্যা করা হয়েছে এবং এই সংগঠনের প্রতিটি সদস্যকে প্রতিহত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গাজায় চলমান এই লক্ষ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবে মাত্র একদিন আগেই হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান নাঈম আবু নাহলকে হত্যার দাবি করেছিল ইসরায়েলি সরকার।

মন্তব্য করুন