ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে সরকারের বিশেষ নির্দেশনা

প্রকাশিত: 25 March 2025, 12:50 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বেশ কিছু নির্দেশনা দিয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-ফিতরের প্রাক্কালে দেশব্যাপী সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাজধানীসহ দেশের বড় শহর ও বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং র‍্যাবের টহল বাড়ানো হবে।

ঈদ উপলক্ষে গার্মেন্টস মালিকদের শ্রমিকদের বেতন-ভাতাদি এবং বোনাস পরিশোধ নিশ্চিত করতে বলা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সাদা পোশাকের পুলিশ সদস্যও মাঠে থাকবেন এবং শপিংমল ও বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বিশেষভাবে, মার্কেটগুলোর সিসি ক্যামেরা পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে এবং রাতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।

এছাড়া ঈদে ঘরমুখো মানুষদের যাতায়াত নিরাপদ করার জন্য বাস, ট্রেন, লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় এবং অবৈধ সিরিয়াল প্রদানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চ ও ফেরিঘাটে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং পরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

গাড়ি চলাচলের ক্ষেত্রে যানজট কমানোর জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এবং যমুনা সেতু, পদ্মা সেতু ও অন্যান্য ফ্লাইওভারগুলোতে টোল আদায়ে প্রাথমিক ব্যবস্থা দ্রুত কার্যকর করা হবে। ঈদপূর্ব এবং পরবর্তী সময়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চিহ্নিত স্পটগুলোতে আইপি/সিসি ক্যামেরা স্থাপন এবং ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হতে পারে।

ঈদে বাল্কহেড চলাচল বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে এবং দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধারকাজ পরিচালনায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স প্রস্তুত থাকবে। গুরুত্বপূর্ণ স্থানে রেকারিং ব্যবস্থা রাখা হবে এবং যমুনা, পদ্মা সেতুসহ যানজট প্রবণ এলাকাগুলোর নজরদারি করা হবে।

এছাড়া, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সঙ্গে সংযোগ রক্ষা করার মাধ্যমে সড়কের শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন