উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নাহিদ ইসলামের পদত্যাগের পর, তাকে ট্যাগ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জাতীয় কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ারি’ কবিতার একটি লাইন শেয়ার করে লিখেছেন, “এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।”

নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

তিনি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। এই দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। এ কারণে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা রয়েছে।