ঋণের দায়ে রাজশাহীতে এক পরিবারের চার সদস্যের আত্মহত্যা

জেলা প্রতিনিধি :

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় ঋণের দায়ে একই পরিবারের চার সদস্য আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করে মতিহার থানা পুলিশ। নিহতরা হলেন—কৃষক মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), পুত্র মাহিম (১৩) ও কন্যা মিথিলা (১৮ মাস)।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনারুল ইসলাম দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত ছিলেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি প্রথমে স্ত্রী ও সন্তানদের গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন, পরে নিজেও ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। তাদের মাটির ঘরে বসবাস ছিল।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “প্রাথমিকভাবে ঋণ ও হতাশাকে কারণ মনে করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান ঘটনাটি নিশ্চিত করে আইনি ব্যবস্থার কথা জানিয়েছেন।