নিজস্ব প্রতিবেদক:
মোবাইল ফোনে খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল জানার নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার পরীক্ষার্থীদের নতুন নম্বর ১৬১৪০-এ মেসেজ পাঠাতে হবে।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন মাধ্যম এবং এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, পরীক্ষার্থীর রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে তা ১৬১৪০ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
উদাহরণস্বরূপ ফল জানতে হলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC DHA 123456 2026 এবং তা পাঠাতে হবে নির্দিষ্ট ১৬১৪০ নম্বরে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল প্রকাশ করা হবে। পাশাপাশি সুবিধার্থে আরও দুটি ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে; ওয়েবসাইট দুটি হলো— eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd।











