নিজস্ব প্রতিবেদক:
ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তরে পৌঁছালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সোমবার (স্থানীয় সময়) বিকেলে ওয়ার্ল্ড ফুড ফোরাম (WFF)-এর ফ্ল্যাগশিপ আয়োজনে তিনি মূল বক্তব্য উপস্থাপন করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, FAO সদর দপ্তরে পৌঁছালে ড. ইউনূসকে স্বাগত জানান সংস্থাটির মহাপরিচালক কু ডংইউ।
এর আগে, ড. ইউনূস রোমে FAO সদর দপ্তরে ব্রাজিলের খ্যাতনামা কৃষিবিদ ও লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।











