অনলাইন ডেস্ক:
রোজার ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমাগুলো এবার ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এরই ধারাবাহিকতায় দুই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’। জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম উৎসব ও আইস্ক্রিনে স্ট্রিমিং হবে সিনেমাটি। নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। মূলত পাগলাটে প্রেম ও পারিবারিক দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রাক্ষস’। এতে সিয়ামকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। একদিকে মানবিক, অন্যদিকে ভয়ংকর ও সহিংস এক চরিত্রে হাজির হয়েছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, নাজনীন হাসান চুমকী ও সোহেল মণ্ডল।











