ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

এশিয়া কাপের ফাইনালে নামার আগে ভারতীয় দৃষ্টিপ্রতিবন্ধী দলকে হাইকমিশনারের শুভকামনা

প্রকাশিত: 19 November 2026, 7:22 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

রাজধানীর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চলা দৃষ্টিপ্রতিবন্ধীদের (ব্লাইন্ড) এশিয়া কাপের ফাইনালে আগামীকাল শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হওয়ার আগে আজ ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের মাটিতে এমন আয়োজন এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকার ইন্ডিয়া হাউসে আজ ভারতীয় দলকে স্বাগত জানান দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং ফাইনালে ভালো পারফরম্যান্সের জন্য তাদের উৎসাহ দেন।

অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে ভারতের অঙ্গীকারের কথা তুলে ধরেন দীনেশ ত্রিবেদী। তিনি জানান, পুরুষদের পাশাপাশি নারীদের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটেও প্রাতিষ্ঠানিক সহায়তা দিয়ে আসছে ভারত। খেলাধুলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে প্রতিবন্ধীবান্ধব ক্রীড়ার প্রসারে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার করার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন ভারতীয় হাইকমিশনার। তার মতে, দুই দেশের পারস্পরিক সহযোগিতা এ ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে।

এশিয়া কাপ ফাইনাল সামনে রেখে দীনেশ ত্রিবেদীর ভারতীয় দলকে ডেকে নিয়ে শুভকামনা জানানো শুধু একটি টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশাই নয়, বরং দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের উৎসাহিত করারও একটি বার্তা।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সকাল সাড়ে ১১টায় শুরু হবে ফাইনাল। ম্যাচটি সরাসরি দেখাবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক সম্প্রচারমাধ্যম টি স্পোর্টসের ইউটিউব চ্যানেল।

মন্তব্য করুন