ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

প্রশংসায় ভাসছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম

প্রকাশিত: 20 November 2026, 6:04 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

গত ১৫ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত চার দেশের অংশগ্রহণে ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড এশিয়া কাপ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। এখানকার উইকেট, দ্রুতগতির আউটফিল্ড এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা দেখে দারুণ মুগ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের খেলোয়াড় আবিদ হাসান।

বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের খেলোয়াড় আবিদের চোখে, এটি দেশের অন্যতম সেরা একটি স্টেডিয়াম। টুর্নামেন্টের ম্যাচগুলোতে মাঠের উইকেট ও আউটফিল্ডের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, আনভীর ক্রিকেট স্টেডিয়াম ইজ অসাম। আনভীর ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের অনেক ভালো একটি স্টেডিয়াম। এখানে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট, অনেক রান হয়। আউটফিল্ডও খুব ভালো। আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা রয়েছে।

আন্তর্জাতিক দলের প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও করপোরেট ক্রিকেট, পাশাপাশি ব্লাইন্ড ক্রিকেটের মহাদেশীয় আসর; বিভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে এই ভেন্যুটিতে ক্রিকেটের পরিসর দিন দিন বাড়ছে। স্টেডিয়ামের আধুনিক সুযোগ-সুবিধা ও সহযোগিতার জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, থ্যাংক ইউ সাফওয়ান বসুন্ধরা, বসুন্ধরা গ্লোবাল এবং আনভীর ক্রিকেট স্টেডিয়াম।

শুধু আবিদ একা নন, তার পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররাও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের চমৎকার পরিবেশের প্রশংসা করেছেন। এ ছাড়া সম্প্রতি এই মাঠে খেলা ও ভেন্যু পরিদর্শনে এসে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন আরও অনেকে। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ ও ক্যারিবীয়দের দুই দিনের প্রস্তুতি ম্যাচ সফলভাবে আয়োজন করা হয়েছিল এই আনভীর ক্রিকেট স্টেডিয়ামেই। ম্যাচটি আয়োজনের আগে মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসা ও গণমাধ্যমের সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পরিদর্শন করে সন্তুষ্টির কথা জানিয়েছিল বিসিবির প্রতিনিধিদল।

এরপর অক্টোবরের শেষ দিকে মাঠটিতে শুরু হয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে জমজমাট এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট। এ ছাড়া আনভীর ক্রিকেট স্টেডিয়াম সফলভাবে সম্পন্ন করেছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের তৃতীয় আসরের ম্যাচও। বিভিন্ন স্তরের ও পর্যায়ের আকর্ষণীয় সব ক্রিকেট আয়োজনের মধ্য দিয়ে ভেন্যুটি বর্তমানে অত্যন্ত ব্যস্ত সময় পার করছে।

সবশেষ গত ১৫ থেকে ২০ নভেম্বর চার দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড এশিয়া কাপ। শক্তিশালী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার সব কটি ম্যাচের মূল ভেন্যু ছিল এই আনভীর ক্রিকেট স্টেডিয়াম। তবে টুর্নামেন্টের শেষ দিনে বৃষ্টিতে ফাইনাল ম্যাচটি সম্পূর্ণ ভেস্তে যাওয়ায়, টুর্নামেন্টের নির্ধারিত বাইলজ বা নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাকিস্তান এবং রানার্সআপ হয় ভারত।

মন্তব্য করুন